মাদক, সন্ত্রাস ও জঙ্গির সাথে জিহাদ করতে হবে- এম পি প্রিন্স

প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭

মাদক, সন্ত্রাস ও জঙ্গির সাথে জিহাদ করতে হবে- এম পি প্রিন্স

রাজশাহী বিভাগীয় চীফ :
রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বার্ষক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশে আজ সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশের মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করছে এবং কিছু মানুষ বাংলাদেশের শান্তি ও উন্নয়নের ধারাকে বাধা সৃষ্টি করার জন্য দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরা বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয়ে সহজ সরল শিক্ষার্থীদের নানা রকম প্রলোভন দেখিয়ে জঙ্গির মতো সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত হচ্ছে এবং বলে বেড়াচ্ছে শহীদ হলেই বেহেস্ত পাওয়া যাবে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে আমাদের ছোট ভাই-বোন বা পরিচিত কেউই যাতে জঙ্গি, সন্ত্রাস ও মাদকের মতো মরণ নেশায় যাতে পা না বাড়ায়। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মধ্যে জঙ্গি মাথা চাড়া দিয়ে উঠেছিল তার হস্তক্ষেপে খুব অল্প সময়ে জঙ্গিদের বিশ দাঁত ভেঙ্গে ফেলা হয়েছে। এখনও কিছু কিছু জায়গায় এই সব সন্ত্রাসী কার্যকলাপ, বিশৃঙ্খলা ঘটাচ্ছে যারা তাদের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন শাহান শফিউর রেজা আহমেদ, আলাউদ্দিন দুলাল, হান্নান প্রামানিক, মনিরা আক্তার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিপালী সরকার। আজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, পাবনা পৌরসভার কাউন্সিলর ফরিদুল ইসলাম ডালু। আগামীকাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা সদর উপজেলা চেয়াম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন। বিশেষ অতিথি পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মাহবুব-উল-আলম মুকুল, পাবনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আনছারুল্লাহ। সকল অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজের গভানিং বডির সভাপতি সোহেল হাসান শাহীন। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দীন শেখ।

এই সংবাদটি 299 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ