মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে যুব উন্নয়ন সংঘের সকল সদস্যকে সচেতন হতে হবে — এমপিঃ জিন্নাহ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭


রাজশাহী বিভাগীয় চীফ :
বগুড়া ০২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন,মাদক যেমন যুব সমাজকে ধ্বংস করছে, তেমনি সন্ত্রাস সামাজিক বিশৃংখলা সৃষ্টি করছে,এসব সামাজিক অপরাধ দেশের উন্নয়ন কর্মকান্ডে বাঁধা গ্রস্থ করছে।তাই দেশের উন্নয়ন স্বার্থে এবং যুব সমাজকে এর হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।তিনি যুব সমাজকে মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে যুব উন্নয়ন সংঘের সকল সদস্যকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহব্বান জানান।তিনি গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় বগুড়ার মহাস্থান যুব উন্নয়ন সংঘের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অত্র সংঘের সভাপতি রাসেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাংবাদিক সাইদুর রহমান সাজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাদা চৌধুরী,উপজেলা যুব সংহতির আহব্বায়ক তরুন সমাজ সেবক হুসাইন শরীফ সঞ্চয়( এমবিএ) সদস্য সচীব শেখ ফজলুল বারী,রায়নগর ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা।এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার আবুল হোসেন খোকা,আমিনুর ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন,আবু বক্কর সিদ্দিক বাদশা মিয়া,মোজাফ্ফর রহমান,দুলাল হোসেন,ফুল মিয়া,গোলাম রব্বানী পুটু,গোকুল ইউপি সদস্য সাজেদুল ইসলাম সুজন,লাহিড়ীপাড়া ইউপি সদস্য আল আমিন,অত্র সংঘের সাধারন সম্পাদক সাংবাদিক নুরনবী রহমান,আলআমিন,শাহিন,আমিনুল ইসলাম বাবু,মোত্তাকিন,রেজা,রিয়াজুল হক,ফারুক মিয়া,আব্দুর রহিম নিপু,তরিকুুল ইসলাম,ইমরান,রনি,মোমিন,রেজাউল,মাহফুজার রহমান,অমিত,আরেকুল,পিটু,মনির,রাশেদ,দুলাল,জাহাঙ্গীর,নাজমুল,নয়ন,হাসিবুল,সাব্বির,
জায়েদ আলী,রিয়াজ আলী,নুর আলম,রাজু,খোরশেদ রায়হান,সিজান,রাহিম,জীবন,রানা,সিহাব,হাসিব,রহেদ আলী,মিষ্টার,সবুজ,নুনু,রায়হান,মামুন,সুমন,রোসকেদ,স্বপন,সংলাপ,সাজু,মোর্শেদ,হারুন,
মোমিন,এনামুল হক প্রমুখ।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্টানের পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকীর এক আনন্দ র্যালী বন্দরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে।

এই সংবাদটি 690 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ