মাথিউরা ইসলামিক সোসাইটি’র যাকাত-কোরআন ও রমজান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৯

মাথিউরা ইসলামিক সোসাইটি’র যাকাত-কোরআন ও রমজান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি: মাথিউরা ইসলামিক সোসাইটির উদ্যোগে যাকাত, কোরআন ও রমজান শীর্ষক সেমিনার ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটি’র সভাপতি মাওলানা এনাম উদ্দীন এর সভাপতিত্বে ও সংস্থার সেক্রেটারী মাওলানা ওলিউর রহমান সিরাজীর সঞ্চালনায় যাকাত কোরআন ও রমজান শীর্ষক সেমিনার দুপুর ১২.০০ ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত চলে।

মাথিউরা সিনিয়র ফাযিল মাদরাসার হলরোমে অনুষ্ঠিত সিমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সিলেট এম সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব এবং সিলেট কুরানিক এরিনার পরিচালক শায়খ নুরুজ্জামান আল মাদানী।

আরো উপস্থিত ছিলেন সিলেট মডেল মাদরাসার শিক্ষক হাকিম নাজিম উদ্দীন, শিক্ষাবিদ মাওলানা শাব্বির আহমদ খান, সমাজসেবী ও রাজনীতিবিদ মুফচ্ছির আহমদ ফয়েজী, শিক্ষাবিদ মাস্টার বুরহান উদ্দীন সুফী, সমাজসেবী মোস্তফা উদ্দীন খান,বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন, মাওলানা মুজিবুর রহমান, কাজী জাকারিয়া খান, জাহিদ নুরানী,জনাব নাজিম উদ্দীন, মাওলানা ইসলাম উদ্দীন, এনামুল হক, জেবুল ইসলাম, জাহাঙ্গির আলম, আব্দুল কাইয়ুৃম সহ এলাকার শিক্ষাবিদ, ইমাম, রাজনীতিবিদ ও সামাজিক নেতৃব্ন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি 753 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ