ঢাকা |
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজেস্টেট আদালতে জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন গত মে মাসের প্রথম দিকে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। সোমবার সিলেট সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজেস্টেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাঁর আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন গত ১৯ মে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হন। ২০২৪ সালের ২০ আগস্ট পুলিশের গুলিতে নিহত তারেক আহমদের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন। ২২ আগস্ট (২০২৪) এ মামলার বাদী নেহারুন নেছা সিলেট জ্যুডিশিয়াল আদালতে মামলা প্রত্যাহারের আবেদন দাখিল করেছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।