মসজিদ থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

মসজিদ থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর ডেমরা ডগাইর নতুনপাড়া এলাকার একটি মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় শিশুটির লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।

নিহত শিশুটির নাম মনির হোসেন (৮)। শিশুটি স্থানীয় নূরে মদিনা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

বাবা সাইদুর হক ও মা কল্পনা বেগমের সঙ্গে ডেমরার ডগাইর এলাকায় থাকত শিশুটি। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) নুর আলম জানান, ডগাইর নতুনপাড়ার নুর-ই-আয়েশা জামে মসজিদের তৃতীয় তলার সিঁড়ি থেকে বস্তাবন্দি ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

ডেমরা থানার এসআই নাজমুল হাসান জানান, শিশুটির শরীরে মারধরের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য শিশু মনিরের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই সংবাদটি 676 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ