ঢাকা |
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮
সৌদি আরবে মসজিদে নববীর সাকে জ্যেষ্ঠ খতিব শেখ আলী বিন সাঈদ আল-হাজ্জাজ আল-ঘামদিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে পরিচালিত অভিযানে আরও ৭ জনকে আটক করা হয়েছে। খবর কুদস প্রেস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির।
খবরে বলা হয়েছে, সৌদি আরবে রাজনৈতিক মতাদর্শের কারণে যাদের ওপর দমনমূলক নীতি গ্রহণ করা হয়, তাদের বিষয়ে নিয়মিত খবর তুলে ধরে ‘দ্য প্রিজনারস অব কনসিয়েন্স টুইটার অ্যাকাউন্ট’। ওই টুইটার অ্যাকাউন্টেও খতিবের গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে।
দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়ার অভিযোগ গত বছর থেকে সৌদি কর্তৃপক্ষ বিরোধীমতো এবং মানবাধিকার কর্মীদের আটক করে যাচ্ছে।
এর আগে গত নভেম্বর মাসে রাজ পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ীকে আটক করা হয়। ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিল সালমান দুর্নীতিবিরোধী অভিযানের নামে তাদের গ্রেফতার করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।