ঢাকা |
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আপনারা অতীতে অনেককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। একবার আমাকে ভোট দিয়ে আপনাদের সেবার করার সুযোগ দিন। আমার মেধা, যোগ্যতা ও সততার দৃষ্ঠান্ত স্থাপন করে সিলেট নগরীকে একটি আদর্শ ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি গত সোমবার টেবিল ঘড়ি মার্কার সমর্থনে নগরীর মিরবক্সটুলা সহ বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। গণসংযোগকালে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট নাগরিক ফোরামের সদস্য সচিব মো: ফখরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা: হোসাইন আহমদ, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহমুদ, শ্রমিক নেতা বদরুজ্জামান ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।