ভোটারদের অবাধে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কিত আরিফ

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

ভোটারদের অবাধে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কিত আরিফ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের অবাধে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কিত ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে আয়োজিত পথ সভায় এ শঙ্কা প্রকাশ করেন। করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কাওসার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনের টিক আগ মুহূর্তে আওয়ামী লীগ প্রতিদ্বন্ধি প্রার্থীর অদৃশ্য ইশারায় পুলিশ নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে। তিনি বলেন, নিজের কর্মী বাহিনী দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে কুশিঘাটে তাদের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়ে মিথ্যা ও কাল্পনিক নাটক সাজিয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির দুই কর্মির খোঁজ করতে গিয়ে শাহজালাল উপশহরে ডিবি পুলিশের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হলেও পরদিন বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দেয়া হলো। একই ভাবে দক্ষিণ সুরমায় পুলিশের উপর ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে আরো একটি মিথ্যা মামলা দায়ের করা হলো। তিনি নগরবাসীর প্রতি প্রশ্ন রেখে বলেন, এটি কিশের আলামত? নগরবাসী তা ভাল করেই জানে। আরিফুল হক চৌধুরী বলেন, প্রশাসন যদি তাদের একপেশী আচরণ বন্ধ না করে তবে নগরবাসীকে সাথে নিয়ে এসবের সমূচিত জবাব দেয়া হবে। তিনি বলেন, আমি সহ নগরবাসী মামলা-হামলা, হুমকি-ধমকীতে ভয় পাইনা। এসবের জন্য আমরা প্রস্তুত রয়েছি উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, আগামী ৩০ জুলাই ভোটাররা অবাধে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ক্ষোভের প্রতিফলন ঘটাবেন। পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওদুদ, ব্যবসায়ী জাকারিয়া আহমদ, আব্দুল বাসিত সহ বন্দরবাজার এলাকার ব্যবসায়ী ও দলীয় নেতা-কর্মীরা পথ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 583 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ