ঢাকা |
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় রুপি, ভারতীয় মোবাইল ও সিমসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
আটকৃত এরশাদুল (৩০) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের জহির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর (রবিবার) দিনগত রাত আনুমানিক ৯ টার সময় সময় ধলডাঙ্গার কালজানি নদীর ভারতীয় সীমান্ত থেকে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ২,৯১০ (দুই হাজার নয়শ দশ) রুপি, দুটি ভারতীয় মোবাইল ও ভারতীয় দুটি সিমসহ তাকে আটক করে ধলডাঙ্গা বিওপির টহলরত বিজিবি ।
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে (১৫ ডিসেম্বর) ভূরুঙ্গামারী থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১) (বি) ধারায় মামলাটি দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।