ভাড়াটিয়াদের তথ্য দিতে গোলাপগঞ্জে পুলিশের জরুরি মাইকিং

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

ভাড়াটিয়াদের তথ্য দিতে গোলাপগঞ্জে পুলিশের জরুরি মাইকিং
 .
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে সকল ভাড়াটিয়ার তথ্য দিতে জরুরি মাইকিং করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে  এ মাইকিং করানো হয়। আগামী ৩১ তারিখের মধ্যে উপজেলার সকল ভাড়াটে বাসা, মেছ ও কলোনিতে বসবাসকারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি, জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে মাইকিং করে বাসার মালিকদের আহ্বান জানানো হয়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী  থানার ভাড়াটিয়াদের তথ্য জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাছের জানান, আগামী ৩১ মার্চের মধ্যে উপজেলার বাসা কলনি ও মেছের মালিকগণ তাদের ভাড়াটিয়াদের থানায় তথ্য দিতে মাইকিং করানো হয়েছে।এই বেধে দেয়া তারিখের মধ্যে তারা যদি তথ্য না দেয়, তাহলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 316 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ