ঢাকা |
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

মোঃমোস্তফা কামাল ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন দিগন্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ও পাঁচ যাত্রী নিহত হয়।
তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।