ভারতে পালানোর সময় মহানবী (সঃ) কে কটুক্তিকারী রাকেশ রায় প্রেফতার

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৭

ভারতে পালানোর সময় মহানবী (সঃ) কে কটুক্তিকারী রাকেশ রায় প্রেফতার

ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করার মামলায় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) ভোরে সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাকেশ রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।

গত সপ্তাহ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে রাকেশের ফেসবুক আইডি থেকে দেয়া কটূক্তিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়। ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে জকিগঞ্জ থানায় সোমবার মামলাটি দায়ের করেন।

এই সংবাদটি 601 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ