ঢাকা |
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬
ডেক্স রিপোর্ট:
টাঙ্গাইলের সখীপুরে রবিন ওরফে রম্মিন (২২) নামে এক বখাটের বিরুদ্ধে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ঈদের দিন বৃহস্পতিবার বিকালে সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গজারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
রবিন ওই এলাকার শাহজাহানের ছেলে।
এ ঘটনায় রবিনের ভাবি নুসরাত জাহান তৃপ্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রী ঈদের দিন বিকালে প্রতিবেশী রবিনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় রবিনের ভাবি নুসরাত জাহান তৃপ্তি তাকে বাড়িতে ডেকে নেন। পরে তৃপ্তির সহযোগিতায় রবিন ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় রবিন ও তার ভাবি নুসরাত জাহান তৃপ্তিসহ পাঁচজনকে আসামি করে সখীপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, ধর্ষণের ঘটনায় রবিনের ভাবি তৃপ্তিকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিসহ অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।