ভাত চাইনা আলো চাই……………………..!

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

ভাত চাইনা আলো চাই……………………..!

‘নিরবিচ্ছিন্ন বিদ্যুত চাই, আর কোন দাবী নাই’- বিয়ানীবাজারে পল্লীবিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের ডাকঘর মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারবাসীর ব্যানারে এ `শোন মোদের নেতা ভাই, ভাত চাইনা আলো চাই…’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারিরা।

ব্যবসায়ী নোমান উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহাজানুল ইসলাম লায়েক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বির,  মুক্তিযোদ্ধা সহিদ আলী, ব্যবসায়ী শমসের আলম, পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু, গোলাবশাহ ইমামবাড়ী মাদ্রাসার কোষাধ্যক্ষ আনিছুর রহমান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মানিক উদ্দিন, ব্যবসায়ী আজিজুস সামাদ, যুবনেতা আমান উদ্দিন, শ্রীধরা জনমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক আফজল হোসেন, মুল্লাপুর ফেন্ডস্ সোসাইটির সহসভাপতি আব্দুর রহমান আফজল, জেলা ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মাহবুব, শাহীন আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৌর শাখার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান অপু, সিদ্দিক আহমদ ও বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, শ্রমিক লীগের সহ সভাপতি সাইদুজ্জামান টিপু, দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক ও পূর্ব সিলেট নিউজ২৪ সম্পাদক শাহীন আলম হৃদয়, সাংবাদিক মুকিত মোহাম্মদ, আকছার হোসেন, মোহাম্মদ জসিম ও সাজু আহমদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ উপজেলাবাসীর সাথে বিমাতাসুলব আচরণ করছে। রাত দিন মিলিয়ে ২০/২২ বার বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং- আমরা অতিষ্ট। তারা বলেন, নানা অজুহাতে প্রায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। কেন হচ্ছে এর সঠিক কোন কারণ দেখাতে পারছে না দায়িত্বশীল। বক্তারা বলেন, বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে, ব্যবসা বাণিজ্যে ধস নামছে। বিদ্যুৎ দুরাবস্থা কয়েক দিনের মধ্যে সমাধান না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। কয়েকদিন অপেক্ষার পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান আয়োজকরা।

এই সংবাদটি 453 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ