ব​ড়লেখায় সৈয়দ মেহেদী রাসেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, মে ২, ২০১৭

ব​ড়লেখায় সৈয়দ মেহেদী রাসেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
গত ১লা মে ২০১৭ সোমবার ইটাউরী উচ্চ বিদ্যাল​য় মাঠে  সৈয়দ মেহেদী রাসেল ইটাউরী ৪র্থ প্রিমিয়ার লীগ-২০১৬ এবং ৫ম ইটাউরী প্রিমিয়ার লীগ-২০১৭ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী  অনুষ্ঠিত হয়।
ইটাউরী আইডিয়াল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২০১৬ এর চ্যাম্পিয়ন হয় মো: আব্দুল্লাহর দল ইটাউরী বিগ ব্রাদার্স, রানারআপ হয়  সৈয়দ শাকারিয়ার ইটাউরী ভিক্টোরিয়া’স ম্যাচ সেরা খেলোয়াড় মিনহাজুল ইসলাম, লীগ সেরা খেলোয়াড় সৈয়দ শাকারিয়া এবং ২০১৭ এর চ্যাম্পিয়ন হয় জয়নাল আবেদীন টিপুর ইটাউরী সুপার স্টার,  রানারআপ হয় সৈয়দ আদনানুল হকের ইটাউরী রিয়েল কিং। ম্যাচ সেরা খেলোয়াড় মিনহাজুল ইসলাম, লীগ সেরা খেলোয়াড় জাহাঙ্গীর আলম।
ফরিদুল ইসলাম জাবরুলের সঞ্চালনায় ক্লাবের সহ-সভাপতি সৈয়দ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিজবাহাদুর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক মাস্টার, বিশেষ অতিথি ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বড়লেখা উপজেলা শাখার সাধারন সম্পাদক হারুনুর রশীদ বাদশা, নিজ বাহাদুরপুর ইউনিয়ন ক্রিকেট উন্নয়ন সংস্থার উপদেষ্টা খয়রুল আলম, ইটাউরী আইডিয়াল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল করিম, নিজ বাহাদুরপুর ইউনিয়ন ক্রিকেট উন্নয়ন সংস্থা সাবেক সভাপতি তোফায়েল আহমদ স্বপন, সিলেট বিভাগের ক্রীড়া ধারাভাষ্যকার এসোসিয়েশন এর সদস্য ইকবাল হোসাইন, পকুয়া ক্রিকেট ক্লাবের সভাপতি কবির আহমদ টিপু প্রমুখ। খেলার ধারাবিবরণীতে ছিলেন ইকবাল হোসাইন, জাকির হোসেন, আবু মেরাজ, সৈয়দ এমরানুল হক। ক্রিকেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাবেক ক্রিকেটার প্রবাসী সৈয়দ আশরাফুল হক এবং সকল সদস্যদের  প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হ​য়।

এই সংবাদটি 761 বার পঠিত হয়েছে