বড়াইগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ৩২ লাখ টাকা ডাকাতি

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭

বড়াইগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ৩২ লাখ টাকা ডাকাতি

রাজশাহী বিভাগীয় চীফ :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফলের আড়তে ঢুকে ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটছে। রবিবার ভোররাতের দিকে উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, হ্যান্ডকাপ ও পিস্তলসহ সশস্ত্র ১১ জন ব্যক্তি সাদা মাইক্রোবাস যোগে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে আহম্মেদপুর বাজারে ফজল ফল ভান্ডারের সামনে আসে। এসময় তাদের ৩জন আড়তের ভেতরে প্রবেশ করে ম্যানেজার আমিনুল ইসলামকে মারপটি ও সেখানে থাকা ব্যাপারিদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ ভেঙ্গে ৩২ লাখ টাকা লুটে নিয়ে আবারো মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়।
এসময় আবিদ হাসান নামে ১ এক ডাকাত মাইক্রোবাসে উঠতে ব্যর্থ হলে লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোর্পদ করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি ।

এই সংবাদটি 299 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ