ঢাকা |
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মে ১২, ২০১৭
বিশেষ প্রতিনিধি: ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন জুড়ীর ফুলতলা বিওপি ও বড়লেখার বিওসিটিলা বিওপি ১০মে বুধবার সকালে সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় অবৈধ মদ ও কাঠ জব্দ করেছে। পরে বিজিবি আটককৃত মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং কাঠ মাধবকুন্ড বনবিটে জমা দিয়েছে।
বিজিবি সুত্রে জানা গেছে, জুড়ীর ফুলতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মামুন অর রশিদ এবং মোকামটিলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এমদাদ হোসেনের নেতৃত্বে¡ সীমান্তের মেইন পিলার ১৮২৬ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের এলভেনটিলা ও সাগরনালে পৃথক দুইটি অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার ১০৩ বোতল অবৈধ মদ জব্দ করেন। অপরদিকে বড়লেখার বিওসিটিলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ডিমাই এলাকা হতে ১৩০.৫৪ ঘনফুট অবৈধ সেগুন, মেহগনি ও আকাশমনি কাঠ উদ্ধার করেন। যার সর্বমোট সিজার মুল্য প্রায় ৬ লাখ টাকা। ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির জানান, জব্দকৃত মাদক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং কাঠ মাধবকুন্ড বনবিট অফিসে জমা দেয়া হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।