ঢাকা |
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
ইবাদুর রহমান জাকির: শিক্ষা,মানবতা,ক্রীড়া,একতা এ শ্লোগান সামনে রেখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার, বড়লেখা ‘মানবসেবা সংস্থা’ সেপ্টেম্বর মাস ব্যাপী কয়েকশত বৃক্ষের চারা রোপন করে ও অসহায় রোগীকে আর্থিক সহযোগীতার লক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৫ ঘটিকার সময় বড়লেখা সদরে অফিস শুভ উদ্বোধন উপলক্ষে বড়লেখা মানবসেবা সংস্থার সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ’র পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর:কাউন্সিলর ও প্যানাল মেয়র আব্দুর মালিক ঝুনু, সমাজ সেবক ও কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা দেলওয়ার হোসেন, মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য আমিনুল বাবলু, জামিল আহমদ, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবলু, ইবাদুর রহমান জাকির,বড়লেখা পাবলিকেশন সোসাইটির স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক খায়রুল ইসলাম,পাবলিকেশন সোসাইটির কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক রুবেল আহমদ,বড়লেখা একতা রক্তদান সংস্থার সভাপতি মাছুম আহমদ,নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা কমিটির সদস্য আবির আহমদ, বড়লেখা মাসবসেবা সংস্থার সহ:সভাপতি শিহাব উদ্দিন,সহ:সাধারণ সম্পাদক মেহেদী আল মাছুম,সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম,পারভেজ মুন্সী,আশরাফুল ইসলাম,পিয়াল চক্রবর্তী,নাবিল আহমদ সহ বিভিন্ন সমাজসেবী সংগঠন ও পেশাজীবী মহলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয় এবং মানবসেবা সংস্থার কার্যকরি কমিটির সভাপতি হাসান মাহমুদের সমাপনী ব্যক্তব্য ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।ে দায়া মাহফিল পরিচালনা করেন বড়লেখা রেল ষ্টেশন জামে মসজিদের সানী ইমাম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ লাল ফিতা ও কেক কাটার মাধ্যমে বড়লেখা মানবসেবা সংস্থার অফিসের শুভ উদ্বোধন করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।