বড়লেখা পৌরসভা নির্বাচন

প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

বড়লেখা পৌরসভা নির্বাচন
বড়লেখায় প্রতীক পাওয়ার পর পরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। মেয়র পদে ৬, সাধারণ কাউন্সিলর পদে ৩২ ও সংরক্ষিত আসনে ১০ জনসহ মোট ৪৮ জন প্রার্থী ভোটযুদ্ধে মাঠে রয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ধানের শীষ প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী আবদুল নূর নারিকেল গাছ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান জগ, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ মোবাইল ফোন এবং জাপার (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে মীর মুজিবুর রহমান মেয়র পদে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন। পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন- শাহেদ আহমদ (টেবিল ল্যাম্প), আবুল হোসেন (ব্ল্যাকবোর্ড), আবদুল মালিক (পাঞ্জাবি), মো. শাহজাহান (উটপাখি), ২নং ওয়ার্ডের আবদুল আজিজ (উটপাখি), আবু আহমদ হামিদুর রহমান (ফাইল কেবিনেট), জেহিন সিদ্দিকী (ডালিম), আলাউদ্দিন আহমদ (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ডে আবদুর রশিদ (টেবিল ল্যাম্প), আবুল হাসনাত রিপন (উটপাখি), আবদুল মতিন (পাঞ্জাবি), ৪নং ওয়ার্ডে মোহাম্মদ তাজউদ্দিন (উটপাখি), কবির আহমদ (টেবিল ল্যাম্প), সুহেল আহমদ (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে রোমেল আহমদ (উটপাখি), আবদুল হাফিজ (পাঞ্জাবি), ৬নং ওয়ার্ডে আবদুল জলিল (টেবিল ল্যাম্প), আলী আহমদ চৌধুরী (উটপাখি), নাহিদ চৌধুরী (পাঞ্জাবি), ৭নং ওয়ার্ডে রেজাউল করিম (উটপাখি), রত্নদীপ দে ধ্রুব (ডালিম), বজলুল হক (পাঞ্জাবি), কায়সার পারভেজ (টেবিল ল্যাম্প), ৮নং ওয়ার্ডে রাহেন পারভেজ (ব্ল্যাকবোর্ড), গিয়াস উদ্দিন (পানির বোতল), ফরাস উদ্দিন রাজু (টেবিল ল্যাম্প), আবদুল কাদির (পাঞ্জাবি), শামীম আহমদ (ডালিম), আবু হানিফ (উটপাখি), ৯নং ওয়ার্ডে শিতাংশু দে গোপাল (পানির বোতল), জাহিদ হাসান (উটপাখি), মিজানুর রহমান (টেবিল ল্যাম্প)। সংরক্ষিত আসনের ১০ মহিলা কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সংরক্ষিত ১নং ওয়ার্ডে সুরতুন নাহার (ভ্যানিটি ব্যাগ), মীরা পাল (কাঁচি), শেফা বেগম (আঙ্গুর), শেফালী রানী পাল (চকলেট), ২নং ওয়ার্ডে আছমা বেগম (ভ্যানিটি ব্যাগ), শাফিয়া বেগম (কাঁচি), জেবা আক্তার চৌধুরী (আঙ্গুর), ৩নং ওয়ার্ডে ফাতেমা আক্তার সাফিয়া (আঙ্গুর), রুজিনা বেগম (মৌমাছি) ও সুলতানা বেগম (কাঁচি)।

এই সংবাদটি 1403 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ