বড়লেখা পৌরসভার অর্থায়নে ফ্রী চক্ষু শিবির

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

বিশেষ প্রতিনিধি : বড়লেখা পৌরসভার অর্থায়নে ও কুলাউড়া চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে ১ ডিসেম্বর বৃহস্পতিবার পৌর হলরুমে দিনব্যাপি ফ্রী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার ৩৫০ জন দরিদ্র চক্ষু রোগীকে ফ্রী ব্যবস্থাপত্র প্রদান এবং ৫১ জনকে অস্ত্রপচারের জন্য বাছাই করা হয়। এদিন বিনামূল্যে ৩১ জন জটিল রোগীর চোঁখে অস্ত্রপচার সম্পন্ন হয়।

পৌর কাউন্সিলার আব্দুল মতিনের সভাপতিত্বে ও অফিস স্টাফ আব্দুল লতিফের পরিচালনা চক্ষুশিবিরের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া চক্ষু হাসপাতালের অন্যতম পরিচালক বোরহান উদ্দিন, ডাঃ মিছবাউল হক, ডাঃ ফাহমিদা আক্তার, ডাঃ মোহাম্মদ জাকারিয়া, সাংবাদিক লিটন শরীফ।

এই সংবাদটি 409 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ