বড়লেখা পাবলিকেশন সোসাইটির ত্রান বিতরন

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

বড়লেখা পাবলিকেশন সোসাইটির ত্রান বিতরন

মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাহিত্য ভিত্তিক ও সামাজিক সংঘটন বড়লেখা পাবলিকেশন সোসাইটির ব্যবস্থাপনায় (সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে এই শ্লোগাণ কে সামনে রেখে) প্রবাসী শুভাকাঙ্খীদের অর্থায়নে ৭ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকার সময় বড়লেখা শহরের ফ্যামেলী বাজারের সম্মুখে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য ত্রান বিতরন কার্যক্রম অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠান শেষে দায়িত্বশীলদের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নের দ্বায়িত্বশীলের নিকট হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন সংঘঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ,স্থায়ী পরিষদের সমন্বয়ক খায়রুল ইসলাম।ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুর রহমান,সাধারণ সম্পাদক রুবেল হোসেন,সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তুহেলসহকারী সাংগঠনিক সম্পাদক, সৈয়দ আব্দুস সামাদ
অর্থ সম্পাদক মিজানুর রহমান ও প্রচার সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।

এই সংবাদটি 655 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ