ঢাকা |
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পল্লী বিদ্যুত অফিসে বিল বিড়ম্বনা ও ভূতুড়ে বিল গ্রাহকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করেছে। এ নিয়ে গ্রাহক ও পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের মধ্যে বাক বিতন্ডাও লক্ষ্য করা গেছে। ভোক্তভোগী গ্রাহকদের সাথে আলাপ কালে জানা যায়-হঠাৎ করে বিল বেড়ে যাওয়া ও অতিরিক্ত বিল আসা নিয়ে বিদ্যুত অফিসের সাথে তারা যোগাযোগ করলে অফিস কর্মচারীরা বিল ঠিক আছে, কাল আসেন দেখব ইত্যাদি কথা বলে তাদেরকে হয়রানী করছেন বলে অভিযোগ রয়েছে। জুড়ি উপজেলার গোয়ালবাড়ী থেকে গ্রাহক জ্যোতিন্দ্র মালাকার আসেন বড়লেখা পল্লী বিদ্যুত অফিসে প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন- আমার বিগত মাসগুলোতে ১৫০ ইউনিট করে বিল আসত আগস্ট- সেপ্টেম্বর থেকে পর পর ৩০০ ইউনিট করে বিল আসতে শুরু করে। তিনি পল্লী বিদ্যুত অফিসের সাথে যোগাযোগ করলে তারা বলেন বিল সঠিক আছে। অনুরপ চান্দগ্রামের মিছবাহ উদ্দিন, মহারানী দাসের বাজারের ইমাম উদ্দিন জানান, হঠাৎ করে দ্বিগুন, আড়াইগুন বেশী তাদের ও বিল আসছে। এত বেশী বিল আসা তারা মেনে নিতে পারছেন না। ইমাম উদ্দিনের জুলাই মাসে ৭৫ ইউনিট বিল এসেছে ৩৫২ টাকা, কিন্তু সেপ্টেম্বর মাসে ২৫০ ইউনিট ১২৬৬ টাকা বিল আসে। এতো বেশী তফাৎ হবে কেন এমনটি প্রশ্ন তার। মিছবাহ উদ্দিনের (জুলাই ২০১৮ ) মাসে ২৩০ ইউনিটে ১১৫২ টাকা কিন্তু (আগস্ট ২০১৮) ৫৪০ ইউনিটে ৩৪৫৫ টাকা বিল এসেছে । এছাড়া রিবেট নীট বিল উল্লেখ করে আরো ৫০০/৭০০ টাকা যোগ কওে দেয়া হয়েছে বিলের সাথে। তারা অফিসের সাথে যোগাযোগ করলে কর্তৃপক্ষ বিল সঠিক বলছেন। এ প্রতিবেদকের সাথে ডিজিএম পল্লী বিদ্যুত বড়লেখা অফিসের সাথে আলাপ কালে তিনি বিল বিড়ম্বনার ত্রুটির সত্যতা স্বীকার করে নানা অসুবিধার কথা তুলে ধরে সমাধানের আশ্বাস প্রদান করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।