ঢাকা |
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯
বড়লেখা অফিস : বড়লেখা পল্লী বিদ্যুতের দূর্বল ব্যবস্থাপনার কারনে মরণ দশায় পরিণত হয়েছে। সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুতের কোন দেখা মিলেনা। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে সাধারণ মানুষের মোবাইল চার্জের দৃশ্য দেখে দূর্ভোগ অনুধাবন করা গেছে। জেনারেটরের মাধ্যমে ১০ টাকার বিনিময়ে মোবাইল চার্জ দিচ্ছেন। এভাবে বিভিন্ন হোটেলের জেনারেটরে শত শত মোবাইল চার্জ দিয়ে যাচ্ছেন লোকজন লাইনে দাড়িঁয়ে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবা মোবাইলে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। সার্বক্ষণিক মোবাইল বন্ধের অভিযোগ রয়েছে। সচেতন মহল ও সূধীজনের সাথে আলাপকালে জানা যায় দূর্বল ব্যবস্থাপনার কারনে বড়লেখা পল্লী বিদ্যুত এখন মরণ দশায় পরিণত হয়েছে। জনবল স্বল্পতা আরো বৃদ্ধির দাবী জানান তারা ।
তারা বলেন- এর ফলে একদিকে যেমন গ্রাহকরা ভোক্তভোগী হচ্ছেন্ অপরদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক সময়ে সারা দেশের মধ্যে শীর্ষে ও ব্যবসায় লাভজনক অবস্থানে থাকা মৌলভী বাজার পল্লী বিদ্যুত সমিতি এখন লোকসানের দিকে ধাবিত হচ্ছে। এ রিপোর্ট লেখার সময় সোমবার (২৮ এপ্রিল)) রাত ৯.৫৭ মি: সময় ডিজিএম’র সাথে আলাপের নিমিত্তে সময়চিত্র থেকে মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি ফোন কেটে দেন।
এমন দৈন্য ও মরণ দশা থেকে উত্তোরণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ প্রয়োজন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।