বড়লেখা চান্দগ্রামে প্রবাসীদের অর্থায়নে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৮

বড়লেখা চান্দগ্রামে প্রবাসীদের অর্থায়নে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

 

বড়লেখা প্রতিনিধিঃ

বড়লেখা উপজেলার চান্দগ্রামে ১৬ মে বুধবার বেলা ৩ ঘটিকার সময় স্থানীয় চান্দগ্রাম বাজার সংলগ্নে অসহায়, দুস্থ ২৫০টি পরিবারকে প্রায় ৩ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চান্দগ্রামের সমাজ সেবক খায়রুল আলম নুনু, আলিম উদ্দিন, হেলাল আহমদ, দেলওয়ার হোসেন, জামাল উদ্দিন, লোকমান হোসেন, কামাল হোসেনের ব্যবস্থাপনায়

চান্দগ্রামের কয়েকজন লন্ডন প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ৩নং নিজ বাহাদুর পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল হক ওয়ার্ড সদস্য আব্দুস শুক্কুর, হাজী জহুরুল হক, হাজী আব্দুর রহিম, আব্দুছ ছালাম, আব্দুল মতলিব।

উল্লেখ্য: যাদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করা হল তাদের অর্থায়নে অত্র এলাকায় বিগত সময়ে গরীব দুঃখীদের ঘর নির্মাণসহ নানা সমাজসেবা মুলক কর্মকান্ড চলে আসছে।

এই সংবাদটি 642 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ