বড়লেখা ও জুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

বড়লেখা ও জুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের জুড়ি থানার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর ও বড়লেখা থানা ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১২টায় মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বড়লেখার সুজানগর ইউপির বরথল এলাকায় হ্যালিপ্যাডে এসে অবতরণ করে। এসময় হুইপ মো:শাহাব উদ্দিন তাকে অভ্যর্থনা জানান।সেখান থেকে রওনা হয়ে দুপুরে জুড়ির শাহজালাল কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে পুলিশ সুপার মো. শাহ জালালের সভাপতিত্বে জুড়ীর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
পরে বড়লেখা থানার নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধন করেন ও সুধী সমাবেশে বক্তব্য রাখন।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো:শাহাব উদ্দিন, সংসদ সদস্য উপাধ্যক্ষ মো:আব্দুস শহীদ, সাংসদ সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো:মিজানুর রহমান ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম প্রমুখ।

এছাড়া বিকালে তিনি বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এই সংবাদটি 421 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ