বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে অ্যাম্বুলেন্স হস্থান্তর

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে অ্যাম্বুলেন্স হস্থান্তর

বিশেষ প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি দরিদ্র নাগরিকদের সেবা ও চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেনচিকিৎসাকে একটি মহৎ পেশাঅভিহিত করে তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, কী পেলাম, আর কী পেলাম না তা চিন্তা না করে, মানুষকে কতটুকু দিতে পারলাম, সেটাই বড় ব্যাপারতিনি ৩ আগস্ট বুধবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনবড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আয়োজনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তীসাংবাদিক লিটন শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখস্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ হোসেনউপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস প্রমুখ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের পুরোনো অ্যম্বুলেন্সটি নষ্ট হয়ে গেছেযে কারণে অনেকদিন কমপ্লে¬ক্সে অ্যাম্বুলেন্স ছিল না

এই সংবাদটি 502 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ