ঢাকা |
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬
বিশেষ প্রতিনিধি : “বালিকা বধূ নয়” এই স্লোগানে বড়লেখা উপজেলাকে ১১ আগস্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিভাবে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করিয়ে বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু ও রাহেনা বেগম হাছনা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সোয়েব আহমদ, উপাধ্যক্ষ একেএম হেলাল, বড়লেখ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, শিক্ষক দিপক নন্দী, কাজী এনামুল হক, শিক্ষার্থী খাদিজা বিনতে আবুল হক প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে মঞ্চস্থ করা হয় “অভিশপ্ত বাল্যবিবাহ” নাটিকা। নাটিকাটি পরিবেশন করে নজরুল একাডেমী বড়লেখার শিল্পিরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।