ঢাকা |
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা অটো, টেম্পু, সিএনজি (অটোরিকশা) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ১ জুন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বেলা একটার দিকে বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাকক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন।
অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ করেন-উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, সহ-সম্পাদক মোঃ হোসাইন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, অর্থ-সম্পাদক বিধান দেব নাথ, দপ্তর সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আলমাছ উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল জলিল, মোঃ আব্দুল্যাহ ও আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন-বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সাংগঠনিক স¤পাদক লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচন ২৮মে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।