ঢাকা |
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৮
মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামে থেকে বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়েশুক্রবার দুপুরে ৬৩ বোতল ভারতীয় অবৈধ মদসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে। সে গ্রামের সফিক উদ্দিনের ছেলে। ড্রাইভারী পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সে ভারতীয় মদ, ফেন্সিডিল, গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। থানা পুলিশসহ নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, জহিরুল ইসলাম পেশায় একজন প্রাইভেট গাড়ী চালক। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ড্রাইভারী পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সে ভারতীয় মদ, ফেন্সিডিল, গাজাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদনে ভিত্তিতে শুক্রবার দুপুরে এসআই শরীফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির শয়নকক্ষের একটি আলমারী থেকে ৬৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেন। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান জানান, ভারতীয় মদসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাচার আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।