ঢাকা |
প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি : জীবন সংগ্রামে নানা বাধা অতিক্রম করে তাঁরা সাফল্য অর্জন করেছেন। নিজে স্বাবলম্বী হয়েছেন ও অন্য নারীদেরও পথ দেখিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর বৃহষ্পতিবার বড়লেখায় এরকম ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীরা হলেন বর্ণি ইউনিয়নের শাহ ফাহমিদা জান্নাত, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সদর ইউনিয়নের মাকছুমা বেগম, সফল জননী দাসেরবাজার ইউনিয়নের শুক্লা রানী দেব, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করা উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনারা বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখা জনপ্রতিনিধি রুজিনা বেগম। ইউএনও এসএম আবদুল্যাহ আল মামুনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্ত মোছাম্মৎ হোসনে আরা তালুকদারের সঞ্চালনায় জয়িতাদের সম্মাননা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ডাঃ প্রণয় কুমার দে, উপজেলা প্রকৌশলী বিদুৎ ভুষন পাল, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, সোয়েব আহমদ, ময়নুল হক, আহমদ জুবায়ের লিটন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।