বড়লেখায় ৫৫৫ পিস ইয়াবাসহ আটক-১

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

বড়লেখায় ৫৫৫ পিস ইয়াবাসহ আটক-১

 

বিশেষ প্রতিনিধি: বড়লেখায় ৫৫৫ পিস ইয়াবাসহ মহিম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিম উদ্দিন কুমারশাইল গ্রামের আলা উদ্দিনের ছেলে। রাতে তাকে বড়লেখা থানা পুলিশে সোপর্দ করে র‌্যাব। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ১৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মহিম উদ্দিনের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

এই সংবাদটি 466 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ