বড়লেখায় ১৬৯ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬

বড়লেখায় ১৬৯ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

 

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আলাপুর ও নান্দুয়া (বুড়ারগুল) গ্রামের ১৬৯ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫৪ লাখ টাকা।
১৮ মার্চ শুক্রবার রাতে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, পরিচালক রঞ্জিত কুমার দাস, উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন আলম প্রমুখ।

এই সংবাদটি 1220 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ