ঢাকা |
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২
বড়লেখার দক্ষিণ গাংকুল গ্রামের এক স্বার্থান্বেষী পরিবারের আপত্তিতে সরকারের প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ দেড়যুগ ধরে পড়ে রয়েছে। নির্মিত ব্রিজের উভয় দিকের সংযোগ সড়কে মাটি ভরাট করতে না দেওয়ায় প্রায় ২৫০ পরিবার ১৮ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
অথচ সংযোগ সড়ক নির্মাণে বাধাদানকারী পরিবারের সদস্যরা কয়েক বছর ধরে ওই ব্রিজের ওপর দোকানঘর তৈরি করে দিব্যি ব্যবসা চালাচ্ছেন। দক্ষিণ গাংকুল গ্রামের অভ্যন্তরের রাস্তার সম্মুখে রেললাইন সংলগ্ন স্থানে এলজিইডি প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষ পর হওয়ার পর ব্রিজের সংযোগস্থলে মাটি ভরাটে গফুর আলী, হারু মিয়া সহোদররা আপত্তি জানান। ফলে ব্রিজটি চালু করা যায়নি।
সংযোগ সড়ক তৈরিতে আপত্তিকারী গফুল আলীর ভাতিজা জয়নুল ইসলাম বলেন, ব্রিজটি আরও কয়েক হাত দক্ষিণ দিকে সরিয়ে তৈরির কথা ছিল। এখানে নির্মাণ করায় তাদের কিছু জমি নষ্ট হয়ে যাবে, তাই ব্রিজের উভয় পাশে মাটি ভরাট করতে দেননি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।