ঢাকা |
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২
স্টাফ রিপোর্টারঃ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মেয়ে শিরীন আক্তার (৩৫) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে পাশের বাড়ীর সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই ২০২২ইং দুপুর ১২ ঘটিকার সময়।
এ নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মেয়ে শিরীন আক্তার বাদী হয়ে বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্রে বিবাদীরা হচ্ছেন হাছির আলীর পুত্র গৌছ উদ্দিন (৫০), তোতা মিয়া (৫৫), শিল্পী বেগম (৪০), গৌছ উদ্দিনের মেয়ে লনি বেগম (৪৫) তোতা মিয়ার মেয়ে রেনু বেগম (৫০)
বিবাদীরা দাঙ্গাবাজ, লাটিয়াল ও হিং¯্র প্রকৃতির লোক। ঘটনার দিন দুটি হাঁস বিাবাদীর বাড়ীতে যাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা গালিগালাজ করে এবং বাদীর বসত বাড়ীতে প্রবেশ করে, শ্লীলতাহানীর চেষ্ঠা করে, চুল ধরে টানা হেচড়া করে, মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে ইত্যাদি অভিযোগ পত্রে উল্লেখ করেন।
বাদী শিরীন আক্তার এ ঘটনার সুষ্টু বিচার চান। তিনি একজন মুক্তিযোদ্ধার মেয়ে হয়েও সুবিচার না পাওয়ার আশংকা প্রকাশ করেন। উল্লেখিত আসামীরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে তিনি জানান। মিডিয়ার মাধ্যমে সুবিচারের জন্য তিনি গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের এমপি’র সুদৃষ্টি কামনা করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।