ঢাকা |
প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
সংবাদদাতা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করেছেন। ২৭ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার চান্দগ্রাম ও বড়লেখা সদরের হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চান্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অপরাধে মাংস বিক্রেতা হেলাল আহমদকে ৫ হাজার টাকা, মোটরযান আইনে সিএনজি চালিত আটোরিক্সার ড্রাইবার সোহেল আহমদকে ১ হাজার টাকা, মাহা জামাল ভ্যারাইটিজ ষ্টোরকে ভেজাল খাবার লবণ বিক্রির দায়ে ২ হাজার টাকা, মতলিব ভ্যারাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, খাবার অপরিছন্নভাবে থাকার অভিযোগে গাউছিয়া রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও বড়লেখা সদরে এসএ ট্রেডার্সকে ভেজাল খাবার লবণ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।