বড়লেখায় ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৮

বড়লেখায় ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ মে) বড়লেখা পৌর শহর ও পাখিয়ালা এলাকায় স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।অভিযানে পানিধার এলাকায় সিরাজ অ্যান্ড সন্স, কামাল এন্টারপ্রাইজ, পৌরশহর এলাকায় রিয়া স্ন্যাক্স,আবুল অ্যান্ড ব্রাদার্স ও এনাম এন্ড ব্রাদার্সকে জরিমানা করা হয়। অভিযান নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আফসার আলী প্রমুখ।

এই সংবাদটি 691 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ