ঢাকা |
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখা সাব-রেজিষ্ট্রার অফিসে জালিয়াতির মাধ্যমে ভুমি রেজিষ্ট্রেশনকালে ভূয়া ভুমি বিক্রেতা, গ্রহীতা ও সহযোগীসহ ৪ জালিয়াতকে ৩০ নভেম্বর বুধবার আটক করা হয়েছে। আটকৃতরা হলো উপজেলার বর্ণি ইউনিয়নের মৃত আজমল আলীর ছেলে ভুমি বিক্রেতা মতলিব আলী (৫৫), ভুমি গ্রহীতা (ক্রেতা) সামছুল হক (৬০), ভূয়া ভুমিদাতা একই ইউনিয়নের ছমির উদ্দিনের স্ত্রী হাওয়ারুন নেছা (৬৫) ও সহযোগী শামীম আহমদের স্ত্রী হাজেরা বেগম (৩৫)। গোপন সংবাদে প্রকৃত ভুমিদাতা সাব-রেজিষ্ট্রী অফিসে জালিয়াতির অভিযোগ করায় সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম দোলা তাৎক্ষণিক দলিলটি জব্ধ করেন এবং জড়িতদের আটক করেন। দলিল জালিয়াতির ঘটনা জানাজানি হলে সাবরেজিষ্ট্রার অফিস ও দলিল লেখক শেডে তোলপাড় শুরু হয়।
সাবরেজিষ্ট্রার অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি মৌজার আর,এস ৯৪৯ ও আর,এস খতিয়ান ৩৫ দাগের সাড়ে ৪ শতক ভূমি একই ইউনিয়নের সামছুল হক ক্রয় করেন মুতলিব গং ৬ জনের নিকট থেকে। বুধবার ক্রেতা সামছুল হক ও বিক্রেতা মুতলিব, দলিল লেখক আব্দুল হক যোগসাজস করে পৈত্রিক সম্পত্তির অংশিদার দাতাদের একজন নেওয়ারুন নেছাকে না জানিয়ে ভূমি রেজিষ্ট্রির দলিলে সাক্ষরসহ সকল কার্যক্রম সম্পন্ন করেন। জালিয়াতির কাজে তারা বর্ণি গ্রামের ছমির উদ্দিনের স্ত্রী হাওয়ারুন নেছাকে নেওয়ারুন নেছা সাজিয়ে সাক্ষর নেন। প্রকৃত নেওয়ারুন নেছা দীর্ঘদিন থেকে অসুস্থ। গোপন সংবাদের ভিত্তিতে পৈত্রিক সম্পত্তির প্রকৃত শরিক নেওয়ারুন নেছার ছেলে সাবুল আহমদ সাবরেজিষ্ট্রার অফিসে মায়ের জাতীয় পরিচয়পত্রসহ মাকে নিয়ে হাজির হয়ে ভূয়া নেওয়ারুন নেছাকে সনাক্ত করেন। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম দোলা উক্ত দলিল রেজিষ্ট্রী স্থগিত করে তা জব্দ করেন ।
প্রকৃত নেওয়ারুন নেছার ছেলে সাবুল আহমদ বলেন, ‘আমার মা দীর্ঘদিন থেকে অসুস্থ। মাকে না জানিয়ে কৌশলে মায়ের ছবি সংগ্রহ করে ভূয়া দাতা সাজিয়ে ভূমি রেজিষ্ট্রির চেষ্টা করা হয়। আমি খবর পেয়ে মাকে নিয়ে সাব-রেজিষ্ট্রার অফিসে গেলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।’
দলিল লেখক আব্দুল হক জানান স্থানীয় ইউপি মেম্বার শাহাব উদ্দিন নেওয়ারুন নেছাকে সনাক্ত করায় আমি আর যাচাই-বাচাই না করেই দলিল রেজিষ্ট্রীর কার্যক্রম চালিয়ে যাই। আমি জানতাম না বায়া আব্দুল মতলিবের শরিকান নেওয়ারুন নেছা ভুয়া বায়া। দলিল লেখক সমিতির সভাপতি মীর মখলিছুর রহমান বলেন, ‘জাল জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে সাব-রেজিষ্ট্রার মহোদয় দলিল জব্দ করেছেন। সমিতি বৈঠক করে দলিল লেখক আব্দুল হকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম দোলা জানান, ‘দলিল রেজিষ্ট্রেশনে জালিয়াতির চেষ্টার অভিযোগ পেয়েই দলিলটি রেজিষ্ট্রি না করে জব্দ করি। এ ঘটনায় দলিল লেখকসহ দায়ীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
জুড়ীতে বিজিবি কর্তৃক অবৈধ কাঠ আটক
বিশেষ প্রতিনিধি : ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজার এর আওতাধীন লাঠিটিলা বিওপির টহল কমান্ডার হাবিলদার আবুল কাশেম এর নেতৃত্বে ২৯ নভেম্বর মঙ্গলবার মেইন পিলার ১৪০০/বি-আরবি হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দিলকুশ চা-বাগান নামক স্থানে ১টি (পিকআপ মৌলভীবাজার ১১-০২৯৯) সহ ৮৪ ঘনফুট গোলকাঠ আটক করে। যার সিজার মূল্য ১৬,৮৪,০০০/- টাকা এবং জুড়ী বিওপির টহল কমান্ডার নায়েক দেলোয়ার এর নেতৃত্বে ২৯ নভেম্বর সাড়ে ১২ টায় কাশেমনগর নামক স্থানে ৩০ ঘনফুট ম্যানজিয়াম গোলকাঠ আটক করেন। যার সিজার মুল্য ১,২০,০০০/- টাকা। আকটককৃত গাড়ীসহ মালামাল লাঠিটিলা বনবিট অফিসে জমা করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।