ঢাকা |
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬
নিজস্ব সংবাদদাতা, বড়লেখা, ১৭ জুন ২০১৬:
বড়লেখায় বিদেশ নেয়ার নামে অর্থ আত্মসাতের দায়ে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ ঘোষণা করেন সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট হাসান জামান।
দণ্ডপ্রাপ্ত সুরুজ আলী উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর গ্রামের ইরফান আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, সুরুজ আলী ২০১২ সালে উপজেলার বড়াইল গ্রামের জেবুল আহমদকে ওমান নেয়ার কথা বলে ১ লাখ ৬০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও জেবুলকে বিদেশ না নিয়ে অযথা হয়রানি করেন। এক পর্যায়ে সুরুজ আলী টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করলে জেবুল আহমদ থানায় প্রতারণা মামলা (মামলা নং জি-আর-১৬৪/১২) দায়ের করেন। দীর্ঘ শুনানি বিজ্ঞ আদালত সুরুজ আলীকে ১ বছরের সশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা করেন।
রায় ঘোষণাকালে আসামি সুরুজ আলী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত আসামির বিরুদ্ধে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষণার সত্যতা সময়চিত্রকে নিশ্চিত করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।