বড়লেখায় বিএনপি’র সম্মেলনে সভাপতি মিছবাউল হক মিনু,সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

বড়লেখায় বিএনপি’র সম্মেলনে সভাপতি মিছবাউল হক মিনু,সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারী ২০২০ ইং সম্মেলনে মিছবাউল হক মিনু কে (সভাপতি), নাজিম উদ্দিনকে (সাধারণ সম্পাদক), ও আব্দুল আজিজকে (সাংগঠনিক সম্পাদক) নির্বাচিত করা হয়।

মিছবাউল হক মিনু ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। এছাড়া দলের সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন। এলাকায় প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসাবে তার খ্যাতি রয়েছে।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ৩ যুগ ধরে দেশ ও সমাজের উন্নয়নে জনপ্রতিনিধিত্ব ও রাজনীতিতে জড়িত আছি। আগামীতেও দেশ এবং সমাজের উন্নয়নে সুন্দর ও সুষ্টভাবে কাজ করে যেতে চাই।

প্রেস বিজ্ঞপ্তি

এই সংবাদটি 729 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ