বড়লেখায় বাগান মালিক খাসিয়া বিরোধ, চা শিল্প ধ্বংসের পথে

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

বড়লেখায় বাগান মালিক খাসিয়া বিরোধ, চা শিল্প ধ্বংসের পথে

 

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখায় স্কয়ার গ্রুপের মালিকানাধীন উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউনিয়ের অর্ন্তগত শাহবাজপুর চা বাগানের লীজ দলিলের ভোগ দখলীয় ভূমি জবর দখলকে কেন্দ্র করে খাসিয়া ও বাগান পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
২৮ সেপ্টেম্বর রাতের আধারে স্থানীয় খাসিয়া লুকাস বাহাদুর, মেলেট খাসিয়া, জেনি খাসিয়া, বটল মিয়া, সুফিয়ান মিয়া, বাবুল মিয়া এদের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী ওয়ারলেস খাসিয়া, এলেন খাসিয়া, অনিস খাসিয়া, টেবিল খাসিয়া, কলইউং খাসিয়া, টিপ খাসিয়া, শোক খাসিয়া, রবিন খাসিয়া, বাবুল খাসিয়া, প্রফুল্ল চাঙ্গমা, ময়নুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল হক, সালেক উদ্দিন দেশী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। তাদের হুমকি-ধুমকিতে প্রায় ১৫ দিন ধরে শ্রমিকরা কয়েকটি ঠিলায় যাওয়ার সাহস পাচ্ছে না চা পাতা তুলতে। চা বাগান ব্যবস্থাপক আলী আহমদ জানান, সন্ত্রাসীরা প্রচুর চা গাছ কেটে ফেলে প্রভাবশালীদের ছত্রছায়ায় । এতে চা শিল্প ধ্বংসের মুখে, সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।

চা বাগান ও খাসিয়াদের মধ্যে পরিস্থিতি নিরসনে ৩০ সেপ্টেম্বর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খাসিয়াদের অবৈধ দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও খাসিয়ারা তা মানেনি। ২ অক্টোবর উপজেলা প্রশাসনের মধ্যেস্থতায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন, বাগানের লিজকৃত ভূমি খাসিয়ারা দখলে রাখতে পারবে না। বৈঠকে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান ছাড়াও বাগান পক্ষ ও খাসিয়ারা উপস্থিত ছিলেন। খাসিয়ারা সমঝোতাকে অমান্য করে প্রশাসনের প্রতি ‘বৃদ্ধা আঙ্গুল’ দেখিয়ে আবারও ১৫/২০টি ঘর নিমার্ণ করেছে। এনিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এই সংবাদটি 487 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ