ঢাকা |
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
বিশেষ প্রতিনিধি: বড়লেখা রেলওয়ে যুবক সংঘ মাঠে ৩১মে মঙ্গলবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফুটবলে সুজানগর ইউনিয়নের পাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সদর ইউনিয়নের কেছরীগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। বঙ্গমাতায় আইলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বিওসি কেছরীগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল¬াহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল আহাদ প্রমূখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।