ঢাকা |
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইউকে প্রবাসী মাওলানা মুমিনুল ইসলাম ফারুকীর জাকাত ও দরিদ্র তহবিল থেকে তাঁর নিজ গ্রাম আতুয়া এলাকার অসহায় দরিদ্র মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী ১৫০ পরিবারের মাঝে চাল,ডাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এবং ৩টি পরিবারে ঢেউটিন ও ৭টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ ও করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১১টায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়াস্থ তিনির গ্রামের বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন।
বিতরণ কালে তিনির ভাই মাওলানা মুজিরুল ইসলাম ও ক্বারী আব্দুশ শহীদসহ উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজসেবক ইউপি আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন আহমেদ,নিকাহ রেজিস্ট্রার কাজী রমিজ উদ্দিন,১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিম উদ্দিন, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আতিকুল ইসলাম, সমাজসেবক বাবু কালা চান,সাত্তারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, হোমিওপ্যাথি চিকিৎসক ওলিউর রহমান প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।