ঢাকা |
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় প্রকাশ্যে মদ্যপানের অপরাধে দু’জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রপ্তরা হলেন উপজেলার রফিনগর গ্রামের নূর আহমদের ছেলে তায়েফ আহমদ (২৫) ও একই এলাকার মৃত মন্তজির আলীর ছেলে আজিম উদ্দিন (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রফিনগর এলাকায় বৃহস্পতিবার রাতে তায়েফ আহমদ ও আজিম উদ্দিন প্রকাশ্যে মদ্যপান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করে। রাতেই ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১০ (২) ধারা লঙ্ঘন করায় ২২ (ঘ) ধারায় উভয়কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।