বড়লেখায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

বড়লেখায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার তালিমপুর ইউনিয়নের দ্বিতীয়ারদেহী গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতরা হচ্ছেন ঐএলাকার মৃত হারিছ আলির ছেলে আলিম উদ্দিন (৪০),নছির উদ্দিন (৫৫) ও রাজু আহমেদ (২৫) নছির উদ্দিনের ছেলে। গুরুতর আহত আলিম উদ্দিন তালিমপুর ইউপির ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আলিম উদ্দিনের মাথায় দা’র কুপে মারাত্মকভাবে জখমে আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।

সূত্রে জানা যায়,মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মুজিব উদ্দিন(৪০),মিছবাহ উদ্দিন(৪২),জুনেদ আহমদ(২৫),জালাল উদ্দিন(৩৫),আলাল উদ্দিন(৪৫),জাবেদ আহমদ(১৮), সদস্যের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার দুপুর ১২ ঘটিকার সময় আহতদের উপর হামলা চালায়। আহত’রা বোরো ক্ষেতে ঘাস পরিচর্যা করতেছিল এ সময় অর্তকিত ভাবে তাদের উপর হামলা করা হয়। এ ব্যাপারে আহতদের ভাতিজা ছাব্বির আহমদ বাদি হয়ে বড়লেখা থানায় ৬ জন ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ করেছেন। বড়লেখা থানার অসি (তদন্ত) জসিম উদ্দিন প্রতিবেদককে মুঠো ফোনে বলেন এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে জুনেদ আহমদ (২৫) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।

এই সংবাদটি 760 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ