বড়লেখায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

বড়লেখায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় দুই সন্তানের জননী রুমী বেগম (২২) অভাবের তাড়নায় আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন । নিহত রুমী বেগম বড়লেখার মহুবন্দ এলাকার মো. কামরুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (০৪ অক্টোবর ) সকালে বড়লেখা পৌরশহরের মহুবন্দ এলাকার ফয়জুল ইসলাম ওরফে খাজার কলোনীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাব-অনটনের সংসারে রুমীর সঙ্গে স্বামী কামরুলের প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে যে কোন সময় নিজ শয়নকক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুমী। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এই সংবাদটি 433 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ