ঢাকা |
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দৌলতপুর বাজার স্পোর্টি ক্লাবের পক্ষ থেকে সিনিয়র প্রবাসী ক্রিকেটারদের আর্থিক সহযোগিতায় ১৩৪পরিবারের মধ্যে চাল,ডাল,তৈল,আলু,পিয়াজ,
লবন,সাবান,হলুদ,মরিচ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, আজ ১৭মে রোজ রবিবার স্থানীয় দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রামের বিশিষ্ট মোরব্বীয়ান এবং ক্লাবের সদস্যদের উপস্থিতি এক দোয়া মাহফিলের মধ্যে দিয়ে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দোয়া মাহফিল শেষে গ্রামের বিশিষ্ট মোরব্বীয়ানবৃন্দ দৌলতপুর বাজার স্পোর্টিং ক্লাবের প্রবাসী সিনিয়র সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,দেশের এই দুঃসময়ে সবাই একত্রিত হয়ে দেশে ক্লাবের সদস্যদের মাধ্যমে এখন পর্যন্ত একাধিকবার অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা করে যাচ্ছেন এজন্য আমরা খুব আনন্দিত ও ধন্যবাদ জানাচ্ছি এবং গ্রামের কৃতি সন্তানরা দেশের ক্রান্তলগ্নে যেভাবে সবাই মিলে মিশে আর্তমানবতার কাজ করে যাচ্ছেন তাই আমরা গ্রামের সবাই গর্বিত।ইনশাআল্লাহ্ তাদের এই দান কবুল হবে এবং আল্লাহ্ যেন সবার মঙ্গল করেন..আমিন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।