ঢাকা |
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি: বড়লেখায় তিন ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি এখনও শুরু হয়নি। ২৩ সেপ্টেম্বর থেকে চাল বিক্রির সরকারী নির্দেশনা থাকলেও ১১ অক্টোবর এ উপজেলায় চাল বিক্রি শুরু হয়। উপকারভোগী সিলেকশনে ইউনিয়ন কমিটির অবহেলায় তালিমপুর, নিজ বাহাদুরপুর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কয়েক হাজার অতি দরিদ্র নারী-পুরুষ সরকার নির্ধারিত মূল্যে চাল ক্রয় থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে অতি দরিদ্রদের মাঝে চাল বিক্রির জন্য গত ৭ সেপ্টেম্বর বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে ২০ জন ডিলার নিয়োগ করা হয়। উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে জামাল উদ্দিন ও তোফায়েল আহমদ, তালিমপুর ইউনিয়নে রূপম কান্ত দাস ও নাজমুল আবেদীন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে মইজ উদ্দিন ও রেদওয়ান আহমদ চাল বিক্রির ডিলার নিযুক্ত হন। অভিযোগ উঠেছে এ তিন ইউনিয়নের উপকারভোগী সিলেকশন ও তালিকার আনুসাঙ্গিক কর্ম সম্পাদনে ইউনিয়ন কমিটির অবহেলায় অতি দরিদ্ররা চাল ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা খাদ্য পরিদর্শক সালেহ আহমদ জানান, উপকারভোগীদের কার্ড ও তালিকার নানা তথ্য অসম্পূর্ণ থাকায় সেগুলো ইউনিয়ন কমিটিতে ফেরৎ পাঠানো হয়েছে। সঠিক হয়ে আসলে রোববার-সোমবারের মধ্যে তালিমপুর, নিজ বাহাদুরপুর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে অতি দরিদ্রদের মাঝে চাল বিক্রি শুরু করা যাবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।