ঢাকা |
প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৭
বিশেষ প্রতিনিধি : বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে মোরগ প্রতীকে ৪৩৫ ভোট পেয়ে আতিকুর রহমান সোহাগ বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বদরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৫১ ভোট। ২৩মে মঙ্গলবার সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। সর্বমোট ১৭৭৩ জন ভোটারের মধ্যে ১৩৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
প্রসঙ্গত, ১৮ ফেব্র“য়ারি জুড়ীতে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ফয়জুর রহমান ফজলু (৫০) নিহত হওয়ায় ওই পদটি শূন্য হয়। এ পদটি পূরণে ওই ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।