ঢাকা |
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ১২, ২০১৭
বিশেষ প্রতিনিধি: বড়লেখায় নিখোঁজের ২৪ ঘন্টা পর ১০মে বুধবার বিকেলে সিরাজ উদ্দিন সিরাই (৪৫) নামে ৪ সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিরাজ উপজেলার কাঠালতলী চুকারপুঞ্জি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে। জমি সংক্রান্ত পূর্ববিরোধ নিষ্পত্তির নির্ধারিত সালিস বৈঠকের আগের দিন বিকেলে নিখোঁজ ও পরে ডোবা থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সিরাজ উদ্দিন সিরাই মঙ্গলবার বিকেলে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোজাখুজির পর স্ত্রী সন্তানরা বুধবার বিকেলে বসত বাড়ি হতে ৫শ’ গজ দুরে প্রতিবেশি ইয়াকুব আলীর ডোবায় তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্ত্রী আম্বিয়া বেগম জানান, ৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা শ্বশুর তালেব আলীর সাথে স্বামীর মামলা মোকদ্দমা চলছিল। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য বুধবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সালিশ বৈঠকের কথা ছিল। কিন্তু এর আগের দিন রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন এবং পরে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
বড়লেখা থানার এসআই শরিফ উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরীকালে তিনি নিহতের হাতে কালো দাগ লক্ষ্য করেছেন। লাশের ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।