বড়লেখায় জুয়াড়ি আটক

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০

বড়লেখায় জুয়াড়ি আটক

বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের বিএসএস (বন্ধন)ব্রিক ফিল্ড থেকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ৮ জন জুয়াড়ি আটকের খবর পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার বিশিষ্ট জুয়াড়ি কান্দিগ্রাম, কালাইউরা ও কবিরার শাহান, সালাহ উদ্দিন ও বাবলু সহ মোট ৮ জনকে ফাড়ির পুলিশ আটক করেছে । এ ব্যাপারে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশাররফ হোসেনের সাথে জানতে চাইলে তিনি জুয়াড়িদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, উল্লেখিতরাসহ কান্দিগ্রামের আইসেন,আলীম উদ্দিন, কবিরার কামাল, ওয়াসিম ও ইটাউরির শামীম তাদের সাথে ছিল এবং প্রতিদিন তারা বিএএসএস ব্রিক ফিল্ডে এসে জুয়ার আসর বসিয়ে খেলা করতো।

পুলিশ সুত্রে প্রকাশঃ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ রাত ১১ঘটিকার সময় বিএসএস (বন্ধন) ব্রিকফিল্ডের একটি ঘরে দরজা বন্ধ করে জুয়ার আসরে থাকা ৮ জনকে আটক করা হয়েছে। আটক কালে তাদের কাছ থেকে দুইটি জোয়ার বোর্ড ৪৮৯০ টাকা, দুই বান্ডিল তাস ও ৪টি মোমবাতি জব্দ করা হয়।

এ ব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নং ২৮০ তাং ১০/০৭/২০২০ইং

এই সংবাদটি 876 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ